সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ছয় হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সবমিলিয়ে বিশ্বজুড়ে দুই লাখ ১৭ হাজার ৮১৩ জনের মৃত্যু হলো। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ সাড়ে ৩৬ হাজারে। তবে সুস্থ হয়েছে ৯ লাখ ৫৩ হাজারের বেশি মানুষ।

বিভিন্ন দেশে করোনায় সংক্রমণ ও মৃতুর হার কমে এলেও যুক্তরাষ্ট্রের অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে দুই ৪৭০ জনের। সবমিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩৫ হাজারের বেশি। আর মৃত্যু হয়েছে ৫৯ হাজার ২৬৬ জনের।

মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পর ইতালির অবস্থান। দেশটিতে দুই লাখ এক হাজার ৫০৫ জন আক্রান্তের বিপরীতে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৫৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৩৮২ জন। শুরুর দিকে করোনার যে তাণ্ডব ইতালিতে চলছিল, তা এখন অনেকটাই স্থিমিত হয়ে গেছে।

ইতালির পর সর্বোচ্চ মৃত্যু হয়েছে স্পেনের। দেশটিতে এখন পর্যন্ত ২৩ হাজার ৮২২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে দুই লাখ ৩২ হাজার ১২৮ জন। গত ২৪ ঘণ্টায় স্পেনে ৩০১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার কমে আসায় সেখানে লকডাউন শিথিলের কথা জানিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ।

ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে। ফ্রান্সে এখন পর্যন্ত প্রায় এক লাখ ৬৬ হাজার আক্রান্ত রোগীর বিপরীতে মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬৬০ জনের। ইউরোপের বেশ কয়েকটি দেশ লকডাউন শিথিলের কথা জানালেও ফ্রান্স আগামী মাস পর্যন্ত তা বাড়িয়েছে।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে এখনও মৃত্যুর হার অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটি আরও ৫৮৬ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে যুক্তরাজ্যে মৃত্যু হয়েছে ২১ হাজার ৬৭৮ জনের। আর দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ৬১ হাজারের বেশি।

জার্মানিতে আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ৬০ হাজার হলেও সেখানে মৃত্যুর হার তুলনামূলক কম। দেশটিতে এখন পর্যন্ত ছয় হাজার ৩১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইরানে পাঁচ হাজার ৮৭৭ জন ও চীনে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ