সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

করোনাভাইরাসের নতুন ছয়টি উপসর্গ চিহ্নিত করেছে সিডিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সংক্রমণের আরও নতুন ছয়টি উপসর্গ চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। আক্রান্তদের পর্যবেক্ষণ করে সিডিসির নির্দেশিকায় করোনার নতুন ছয়টি উপসর্গ যুক্ত করা হয়েছে।

সিডিসি বলছে, করোনাভাইরাসের সংক্রমণ হওয়ার দুই থেকে ১৪ দিনের মধ্যে নতুন ছয়টি উপসর্গ দেখা দিতে পারে। এগুলো হলো- শরীর ঠান্ডা হয়ে যাওয়া, বারবার কাঁপুনি, পেশী ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, স্বাদ ও ঘ্রাণশক্তি হারানো।

সিডিসির নির্দেশিকায় কোভিড-১৯ এর উপসর্গ হিসেবে শ্বাসকষ্ট, কাশি ও জ্বরের উল্লেখ ছিল।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এতদিন যেসব রোগীকে উপসর্গহীন ধরা হচ্ছিল তাদের প্রত্যেকের দেহে এই ছয়টি উপসর্গ ছিল বলে জানা যায়। ফলে, নতুন নির্দেশিকার মাধ্যমে আক্রান্তদের শনাক্ত ও চিকিৎসা সহজ হবে।

যুক্তরাষ্ট্রের প্যান্ডেমিক অ্যান্ড ইমার্জিং থ্রেটস কার্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক মারিও রামিরেজ জানান, নতুন রোগের উপসর্গ সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ