সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

অচিরেই খোলা হবে মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদ, সুসংবাদ দিলেন শায়েখ সুদাইস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: খুব শিগগিরই মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদ মুসল্লিদের জন্য খুলে দেয়া হবে। এমন সুসংবাদ দিয়েছেন আল হারামাইনিশ শারিফাইনের প্রধান তত্ত্বাবধায়ক শায়েখ আব্দুর রহমান আস সুদাইস।

গতকাল মঙ্গলবার স্ন্যাপচ্যাটের সরকারি অফিসিয়াল একাউন্টে এক ভিডিওর মাধ্যমে তিনি এই সুসংবাদ দেন।

এসময় মসজিদুল হারামের জৈষ্ঠ এই ইমাম বলেন, আল্লাহর হুকুমে খুব শিগগির মুসল্লিদের জন্য মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদ খুলে দেয়া হবে।

বিস্তারিত বিবৃতিতে শায়েখ সুদাইস বলেন, আমি আপনাদের সুসংবাদ দিচ্ছি- ইনশাআল্লাহ- অচিরেই উম্মাহর মাথার ওপর থেকে কালো মেঘের ঘনঘটার বিদায় হবে। আমরা আবার মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে তাওয়াফ ও সাঈ করা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওযায়ে আতহারে দাঁড়িয়ে দরূদ পড়ে সালাম নিবেদন করতে পারবো।

শায়েখ সুদাইস আরও জানান, আল্লাহর হুকুমে আল হারামাইনিশ শারিফাইনে অচিরেই আগের সেই প্রাণবন্ত পরিবেশ ফিরে আসবে। এই লক্ষ্যে সৌদি সরকার একটি স্বচ্ছ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। একইসঙ্গে চলমান করোনায় সৃষ্ট উদ্ভুত পরিস্থিতি থেকে মুক্তি পেতে তাড়াহুড়া না করতেও মুসল্লিদের প্রতি আহবান জানিয়েছেন বিশ্ব নন্দিত এই ইসলামি স্কলার।

সূত্র: আখবার টোয়েন্টিফোর আরবি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ