সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসক দম্পতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটে এবার এক চিকিৎসক দম্পতি করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত এ দম্পতির মধ্যে স্বামী ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত এবং স্ত্রী সিলেটে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা রিপোর্ট পজেটিভ আসে বলে জানিয়েছেন হাসপাতালটির উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, সোমবার ওই ল্যাবে সিলেট বিভাগের চার জেলার ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৩ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার দুজন রয়েছেন যারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

এর আগে গত ২২ এপ্রিল সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন শিক্ষানবিস (ইন্টার্ন) চিকিৎসক ও শহীদ শাসসুদ্দিন আহমদ হাসপাতালের একজন স্টোর কিপার করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। এ ছাড়া জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টোর কিপার করোনায় আক্রান্ত হয়েছেন। এদের পর এ চিকিৎসক দম্পতির করোনা শনাক্ত হলো।

সিলেট বিভাগের প্রথম করোনা আক্রান্ত রোগী ছিলেন ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিন। গত ৫ এপ্রিল করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন তিনি। এরপর গত ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ