সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

রোজা রাখছেন অমুসলিম ব্রিটিশ এমপি পল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত শুক্রবার হতে ব্রিটেনে রোজা শুরু হয়েছে। আর এই রোজার মাসে ইসলাম ধর্মকে আরো ভালোভাবে বুঝতে রোজা রাখছেন ব্রিটিশ অমুসলিম এমপি পল ব্রিস্টো।

মিডিলইস্ট মনিটর জানায়, ইংল্যান্ডের পিটারবারোরের কনজারভেটিভ পার্টির সাংসদ পল ব্রিস্টো। রোজার রাখার বিষয়টি জানিয়ে টুইটারে এক ভিডিও বার্তায় তিনি বলেন, রমজান হলো উপাসনার সময়।

তিনি আরো বলেন, রমজানের প্রথম সপ্তাহে আমিও রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি মুসলমান নই। তবে আমার শহর পিটারবারোতে বসবাসরত আনুমানিক ২০ হাজার মুসলমানের সঙ্গে এই অভিজ্ঞতা নিতে চাই। আমি ইসলাম সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে চাই।

করোনা মহামারির কারণে যুক্তরাজ্যজুড়ে চলছে লকডাউন। এর মধ্যে রমজানে কীভাবে কী করতে হবে সেই বিষয়ে বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)।

যুক্তরাজ্যজুড়ে অনেকগুলো মসজিদ তাদের অনলাইন প্রোগ্রাম চালু করেছে। এরই মধ্যে ইমামরা তাদের সম্প্রদায়ের সঙ্গে সামাজিক দূরত্ব মেনে মিশে মনোবল বৃদ্ধির করার চেষ্টা করছেন। সূত্র: মিডিলইস্ট মনিটর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ