সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মিসরীয়রা বাংলাদেশে খাবার পাচ্ছে না: আল জাজিরার প্রতিবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

করোনা ভাইরাসের উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়েছে একদল মিসরীয় নাগরিক। তাদের সঠিক সংখ্যাটা কতো তা এখনো জানা যায়নি। তবে তাদের সবার বয়স চল্লিশের কম।

গতকাল সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, আটকে পড়া সবাই খাদ্য সংকটে রয়েছে, প্রয়োজন পূরণের মতো যথেষ্ট টাকাপয়সা তাদের হাতে নেই।

এদের একজন জানিয়েছেন, ঢাকায় অবস্থিত মিসরের দূতাবাসের সামনে গিয়েও ব্যর্থ হয়ে ফিরেছেন তারা, তাদের কোন সহায়তা করেনি দূতাবাস কতৃপক্ষ। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওবার্তায় সরাসরি মিসর সরকারের হস্তক্ষেপ কামনা করে সাহায্য চেয়েছেন তারা। একইসঙ্গে দাবি করেছেন, দেশে ফেরা এবং ফেরার পরে হোম কোয়ারেন্টিনের সম্পূর্ণ খরচাদি নিজেরাই বহন করবেন।

অন্য আরেকজন অভিযোগ করে বলেছেন, দূতাবাসে প্রবেশে তাদের মধ্য থেকে একজনকে অনুমতি দেয়া হলে তারা তা প্রত্যাখ্যান করে সকলেই প্রবেশের অনুমতি চান। কিন্তু এই ঘটনার পরে করোনার প্রাদুর্ভাবের অজুহাত এনে দূতাবাসের এক কর্মচারী তাদের সবার প্রবেশে বাধা দেন এবং কথা বলতে অস্বীকার করেন।

সূত্র: আল জাজিরা আরবি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ