সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

পোশাক শ্রমিকরা ভুল করে ফিরে এসেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারখানা খোলার খবরে বাড়িতে থাকা পোশাক শ্রমিকরা ভুল করে কাজে ফিরেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

এর আগে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ-বিকেএমইএ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঢাকা ও আশপাশের গার্মেন্টস অধ্যুষিত এলাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়েই কারখানা চলবে। বাইরে থেকে শ্রমিক আসবে না বলে বিজিএমইএ-বিকেএমইএ প্রতিনিধিরা জানিয়েছেন।

বিপুলসংখ্যক পোশাক শ্রমিকের ফিরে আসার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, শ্রমিকদের মধ্যে যারা আসছেন তারা ভুল করে আসছেন, এই ধরনের ভুল করে আসা উচিত নয়। আগেও একবার এভাবে তারা ভুল করে চলে আসেন।

এ সময় কারখানাগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ৯৭ ভাগ কারাখানায় মার্চের বেতন দেওয়া হয়েছে। বাকিদেরও নির্ধারিত সময়ে বেতন দেওয়ার বিষয়ে কথা হয়েছে।

তিনি জানান, বৈঠকে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এতে বিজিএমইএ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সভাপতি রুবানা হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ