সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

‘নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রনে কঠোর হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী করোনা ভাইরাস অবস্থায় সমাগত মাহে রমজান। রমজান মাসেই ইবাদত বন্দেগীতে অধিক সওয়াব পাওয়া যায়। এজন্য এ মাসে বেশি বেশি কুরআন তেলাওয়াত, নফল নামাজ ও দান-সদকা করা মুমিনের উচিৎ।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক এসব কথা বলেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আল্লাহর জমিনে তার বিধান বাদ দিয়ে মানুষের রচিত তন্ত্র-মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনাসহ বিভিন্ন নাফরমানীর কারণে করোনা ভাইরাস দিয়ে আল্লাহ পুরো বিশ্বকে স্তব্ধ করে রেখেছেন। পন্ডিত-মহাপন্ডিতদের কোনো প্রচেষ্টাই কাজে আসছে না। সুতরাং সকল বালা মসিবত থেকে হেফাজতের জন্য আল্লাহর দরবারে তাওবা, ইসতেগফার করতে হবে এবং আল্লাহর বিধান মতো দেশ পরিচালনার শপথ গ্রহণ করতে হবে।

নেতৃদ্বয় আরও বলে, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়েছে। সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অসৎ ও সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রয়োগ করতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে নেতৃদ্বয় বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। হালাল ও সৎ ব্যবসায়ীদের হাশর নাসর হবে নবী সিদ্দিকীনদের সাথে। প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা এ বিপদ ও সংকট মুহূর্তে এবং মাহে রমজানে অধিক সওয়াব পাওয়ার আশায় অল্প মুনাফায় জিনিসপত্র বিক্রি করুন। আল্লাহ আপনাদেরকে এর বিনিময় উত্তম নেয়ামত দান করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ