সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

ত্রাণসহ ৩ দফা দাবিতে মহাসড়কে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া কয়েকশ’ গণপরিবহন শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে তিন দফা দাবিতে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে থানা রোড এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পরে পরিবহন মালিক ও পুলিশের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর তারা মহাসড়ক ত্যাগ করেন।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে গত এক মাস ধরে তারা কর্মহীন। কিন্তু এ সময়ের মধ্যে তাদেরকে কেউ ত্রাণ বা সহায়তা প্রদান করেনি। দেশের এই সংকটময় পরিস্থিতিতে সহায়তা না পাওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে অসহায় ও মানবেতর জীবনযাপন করছেন। তাই আজ তিন দফা দাবিতে তারা রাস্তায় নেমেছেন।

তাদের দাবিগুলো হলো- বর্তমান পরিস্থিতিতে ত্রাণ প্রদান করা, অবিলম্বে গণপরিবহন চালু করা এবং শ্রমিকদের কল্যাণের নামে বিভিন্ন শ্রমিক-মালিক সমিতির ব্যানারে চাঁদা আদায় বন্ধ করা।

সাভার পরিবহনের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, তিন দফা দাবিতে গণপরিবহন শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। পরে এ বিষয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হলে তারা সেখান থেকে চলে যান।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের মোল্লা জানান, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ায় এবং এ সংকটকালে কোনো ধরনের সাহায্য না পাওয়ায় পরিবহণ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। পরে পরিবহন মালিকরা তাদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ