সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

টিভি দেখে ইমামের অনুসরণ জায়েয নেই: আল্লামা মাসঊদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেলিভিশন বা যে কোনো ভিডিওতে তারাবির নামাজ অনুকরণের সুযোগ নেই দাবি করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, নবীজী এ ধরনের নামাজ নিজে পড়েননি। পড়তে কাউকে উৎসাহিতও করেননি। টেলিভিশনে কোনো ইমামকে অনুসরণ করা বিভ্রান্তি ছাড়া আর কিছু নয়।

দেশের দায়িত্বশীল মানুষদের প্রতি নবীজীকে অনুসরণের আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, নামাজের ক্ষেত্রে নবীজী, সাহাবায়ে কেরাম ও অলি আল্লাহদের নামাজের রীতি আমাদের অনুসরণ করতে হবে। টেলিভিশন বা যে কোনো ভিডিও দেখে কোনো ইমামকে অনুসরণ করলে নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার কারণ পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজীর সুন্নাহ অনুসরণে নামাজ আদায়ের তাওফিক দিন।

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ‌্যে কেউ কেউ নামাজে কোরআন মাজিদ দেখে পড়ার কথা বলছে। এটা সম্পূর্ণ বিভ্রান্তি। যুগ যুগ ধরে চলে আসা নামাজে কোরআন মুখস্থ পড়ার রীতি এমনিই এমনিই আসেনি। নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নামাজে কোরআন দেখে পড়েননি। নতুন করে বিভ্রান্তি সৃষ্টি করা মূর্খতা ছাড়া আর কিছু নয়। বুখারী শরিফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেভাবেই নামায পড় যেভাবে আমাকে নামায পড়তে দেখেছো।

২৮ এপ্রিল মঙ্গলবার সকালে আওয়ার ইসলামে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ