সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

চার মাসে দুবাইয়ে ৮৫২ জনের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছর বিভিন্ন ধর্ম থেকে পবিত্র ধর্ম ইসলামে ধর্মান্তরিত হওয়া নওমুসলিমের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শুধু সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মুহাম্মাদ বিন রাশেদ ইসলামিক সেন্টারে গত চার মাসে ৮৫২ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

সোমবার স্থানীয় গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে দেশটির ইসলামিক সেন্টার কালচার কর্তৃপক্ষ।

তারা জানায়, ইসলামের আদর্শ ও মুসলিম কমিউনিটির সহনশীলতার কারণেই এমনটা সম্ভব হয়েছে। তাদের ইসলামের আদর্শে জীবন পরিচালনার পদ্ধতি দেখে ইসলামের ছায়াতলে আসতে উদ্বুদ্ধ হয়েছেন ভিন্নধর্মের মানুষগুলো।

২০১৯ সালে সেখানে মোট ৮৩৮ জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আর চলতি বছরের প্রথম চার মাসেই সংখ্যাটা ৮৫২ জন।

ইসলামিক কালচার সেন্টার থেকে আরো বলা হয়, অনেকেই বিভিন্ন সময় ইসলাম সম্পর্কে জানতে চান। আবার অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। তাদের জন্য আইএসিএডি (IACAD) নামে একটি অ্যাপস চালু করা হয়েছে। সেখানে বিভিন্ন ইসলামিক বই পড়া যাবে।

এ ছাড়া একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেটিতে কল দিয়ে মুহাম্মদ বিন রাশেদ ইসলামিক কালচার সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। হেল্পলাইন নম্বর (৮০০৬০০)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ