সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

ক্লিনিকের লিফটের নীচে চিকিৎসকের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল কালিবাড়ী রোডস্থ প্রাইভেট ক্লিনিকের লিফটের নিচ থেকে মঙ্গলবার দুপুরে চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, মমতা স্পেশালাইজড নামের ওই প্রাইভেট ক্লিনিকে রহস্যজনকভাবে মৃত্যু হওয়া ডা. এম এ আজাদ (সজল) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট পদে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, ডা. এম এ আজাদের পরিবার ঢাকায় থাকায় তিনি মমতা ক্লিনিকে চিকিৎসার পাশাপাশি ৭ম তলায় বসবাস করতেন। সোমবার রাত থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সকালে কোতয়ালী মডেল থানা পুলিশের উপস্থিতিতে মমতা ক্লিনিকের সকল স্থানে খোঁজাখুজি করা হয়।

পরবর্তীতে লিফটের নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে বলে জানা গেছে এবং স্ত্রী সহ এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে তার।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, মৃত্যুর বিষয়টি রহস্যজনক হওয়ায় মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল এ বিষয়ে তদন্ত কাজ করছে। লাশের সুরতহালের জন্য শেবাচিমের মর্গে প্রেরণ করা হয়েছে।

ওই পাইভেট ক্লিনিকের ভিতর ও সামনের রাস্তার সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজ, অন্যান্য আলামত এবং হাসপাতালে কর্মরত অন্যান্য স্টাফদের জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি জানানো যাবে। এছাড়াও সিআইডি ও পিবিআই’র টিম ঘটনাস্থল পরিদর্শনসহ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ