সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

করোনা থেকে মুক্তি পেতে অ্যালকোহল পান করে ৭২৮ ইরানির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস থেকে বাঁচতে অ্যালকোহল পান করে ইরানে ৭শ’র বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি।

সূত্র জানায়, করোনা মোকাবেলায় ইরানে গঠিত জাতীয় কমিটি বলছে, ২০ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত অ্যালকোহলের (মিথানল) বিষক্রিয়ায় ৭২৮ জন ইরানি মারা গেছেন।

গত বছর অ্যালকোহলের বিষক্রিয়ায় দেশটিতে মাত্র ৬৬ জন মারা গিয়েছিলো। করোনা ভাইরাস মহামারির মধ্যে দেশটির সরকারি প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ইরানে অ্যালকোহলজনিত বিষক্রিয়ায় মৃত্যু ১০ গুণ বেড়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেন, মিথানল অ্যালকোহলের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে ৯০ শতাংশ মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন অথবা চোখের সমস্যায় ভুগছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হোসেইন হাসানিয়ান জানান, দৃষ্টিশক্তি হারানো মানুষের চূড়ান্ত সংখ্যা আরও বেশি হতে পারে।

মিথানল সাধারণত মস্তিষ্কে ক্ষতি করে থাকে। এর লক্ষণগুলির মধ্যে রয়েছে- বুকে ব্যথা, বমি বমি ভাব, অঙ্গ বিকলাঙ্গ, অন্ধত্ব এবং কোমায় চলে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। সূত্র: আল জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ