সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

আড়াইলাখ পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে রেড ক্রিসেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটে দেশে আড়াইলাখ পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

আজ মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ২৬ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন পর্যায়ে ২ লাখ ৫৬ হাজার ১৭টি পরিবার ও ব্যক্তির মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ (হাইজিন কিট, জীবাণুনাশক সাবান ও হ্যান্ড স্যানিটাইজার) বিতরণ করা হয়েছে।

এছাড়াও সংস্থাটির পক্ষ থেকে কক্সবাজার জেলায় চলমান মিয়ানমার রিফিউজি রিলিফ অপারেশন প্রোগ্রামের আওতায় বিভিন্ন ক্যাম্পে বসবাসরত ৯০ হাজার ৯১৮ পরিবারের মাঝে প্রি মুনসুন কিট বিতরণ করা হয়েছে বলেও এমআরআরও কর্তৃপক্ষ জানিয়েছে।

রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, করোনা প্রভাবে ক্ষতিগ্রস্তদের মনোসামাজিক সহায়তা প্রদানে রমজান মাসেও রেড ক্রিসেন্ট মনোসামজিক সহায়তা সেলের কার্যক্রম চালু রয়েছে। তবে সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

রোববার থেকে বৃহস্পতিবার ০১৮১১৪৫৮৫৪১ ও ০১৮১১৪৫৮৫৪২ (সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৩ পর্যন্ত) এই দুটি নম্বরে ফোন করে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করা যাবে।

মনোসামাজিক সহায়তা সেলের দায়িত্বরতরা জানান, প্রতিদিনই বিভিন্ন ব্যক্তি দেশের বিভিন্ন স্থান থেকে ফোন কলের মাধ্যমে চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করছেন। এছাড়াও সোসাইটির নিয়মিত হটলাইন নম্বর ০১৮১১৪৫৮৫২৪ সপ্তাহের প্রতিদিনই চালু রয়েছে।

অপরদিকে, সোসাইটির গৃহিত কোভিড১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা, চট্রগ্রাম ও সবকয়টি বিভাগীয় শহর এবং জেলাসমূহে বসবাসরত জনগণের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ, হাত ধোয়া ও সামাজিক দুরত্ব বজায় রাখতে উদ্বুদ্ধকরণ ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা (ফুড পার্সেল) বিতরণসহ নানা কার্যক্রম চলমান রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ