সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

'অসচ্ছল হাফেজদের পাশে জাতীয় হাফেজে কোরআন পরিষদ বাংলাদেশ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে জাতীয় জীবন স্থবির হয়ে পড়েছে৷ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও মসজিদে মুসল্লির আগমন সীমিত করার কারণে দ্বীনি প্রতিষ্ঠানসংশ্লিষ্ট অনেক হাফেজে কোরআন মানবেতর জীবন যাপন করছেন। এমন অসচ্ছল হাফেজে কোরআনদের পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় হাফেজে কোরআন পরিষদ বাংলাদেশ।

সম্পূর্ণ অরাজনৈতিক এ সংগঠনের উদ্যোগে অসচ্ছল ও স্বল্প আয়ের হাফেজ পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়।

সংস্থার সভাপতি হাফেজ মুহাম্মদ মাসুম বিল্লাহ আওয়ার ইসলামকে জানান, "মানুষ মানুষের জন্য" এ কথাটি বুকে ধারণ করে সমাজের মানুষের কল্যাণার্থে আমরা একঝাঁক তরুণ হাফেজে কোরআন মিলে গঠন করি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন জাতীয় হাফেজে কোরআন পরিষদ বাংলাদেশ। এই করোনা সংকটে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনের সীমিত সামর্থ্য দিয়ে প্রাথমিকভাবে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, কক্সবাজারসহ সারাদেশের ৩০০ অসচ্ছল হাফেজে কোরআনের পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ শুরু হয়েছে।

তিনি বলেন, সমাজের বিত্তবান মানুষ যদি এভাবে মানুষের কল্যানে এগিয়ে আসে তাহলে এই দুর্যোগ কাটিয়ে উঠা সম্ভব। জাতীয় হাফেজে কোরআন পরিষদ বাংলাদেশ-এর সভাপতি এই প্রতিবেদককে সংগঠনের মানবিক কার্যক্রমে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতার আহবান জানান।

যোগাযোগের ঠিকানা, জাতীয় হাফেজে কোরআন পরিষদ বাংলাদেশ, কেন্দ্রীয় কার্যালয়, ডাক্তার হারুন ডেন্টাল কেয়ার ভবন, ৬৩ হেমসেন লেইন, আশকার দিঘীর পশ্চিম পাড়, চট্টগ্রাম।

মোবাইল নাম্বার: ০১৭৩৪২০৪৭৫৮/০১৮১৮৬০৬০৯৫, বিকাশ নাম্বার: ০১৭৩৪২০৪৭৫৮, ০১৮১৮৬০৬০৯৫ (পার্সোনাল)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ