সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

শ্রীপুরে মা ও তিন সন্তানকে হত্যার ঘটনার মূল হোতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার আব্দুল আউয়াল কলেজ রোড (আবদার) এলাকায় প্রবাসীর স্ত্রী ও তাদের তিন সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় মূল হোতা পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার দিবাগত রাতে আবদার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গাজীপুর পিবিআইয়ের ইন্সপেক্টর হাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, পারভেজ জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। সে শ্রীপুর উপজেলার আবদার গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। মা, দুই মেয়ে ও এক ছেলেকে হত্যাকাণ্ডে তার সঙ্গে আরও কয়েকজন অংশ নিয়েছিল বলেও পুলিশকে জানিয়েছে সে।

তিনি আরও জানান, পারভেজকে গ্রেফতারের পর স্বীকারোক্তির ভিত্তিতে তার ঘর থেকে রক্তমাখা কাপড়, মাটির নিচ থেকে মোবাইল ফোন, পায়জামার পকেট থেকে তিনটি গলার চেইন, কানের দুল ও লুট করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে শ্রীপুরের জৈনাবাজার এলাকার একটি বাড়ি থেকে মা, দুই মেয়ে ও এক ছেলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা তাদের হত্যা করে।

তারা হলেন আবদার এলাকার প্রবাসী রেদোয়ান হোসেন কাজলের স্ত্রী ইন্দোনেশিয়ান নাগরিক স্মৃতি আক্তার ফাতেমা (৪৫), তার বড় মেয়ে সাবরিনা সুলতানা নূরা (১৬), ছোট মেয়ে হাওরিন হাওয়া (১২) এবং প্রতিবন্ধী ছেলে ফাদিল (৮)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ