সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

'রমজানে মিথ্যাচারের রাজনীতি পরিহার করুন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপিকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পবিত্র রমজান মাসে বিষোদগার ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করুন।

সোমবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, মহামারি করোনা ভাইরাসের মোকাবেলায় মানুষের জীবন রক্ষা, খাদ্য সহায়তা ও অর্থনীতিকে চাঙ্গা রাখতে জিডিপির ৩.৫ শতাংশের বেশি প্রণোদনা ঘোষণাসহ নানা পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার ফলস্বরূপ ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসও প্রধানমন্ত্রীর প্রশংসা করেছে।

‘অথচ বিএনপির চোখে এগুলো পড়ছে না। তারা প্রশংসা না করে উল্টো বিষোদগার ও মিথ্যাচারের রাজনীতি করছে। বিশেষ করে, বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে অনুরোধ করবো, রমজান মাসে কথাবার্তায় একটু সংযমী হোন, যোগ করেন মন্ত্রী।’

রমজান মাসে বিষোদগার ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের এই সংকটে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা কষ্টে আছেন তাদের পাশে দাঁড়াতে হবে।

দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ত্রাণ বিতরণের জন্য দলের পক্ষ থেকে কমিটি করা হয়েছে। তাদের মাধ্যমে ইতোমধ্যে লক্ষাধিক মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ