সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মসজিদে কোরআন বাজানোয় নিষেধাজ্ঞা: মিশরের বাড়ি বাড়ি মাইকে তিলাওয়াত চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

মিশরের ধর্মমন্ত্রী মুহাম্মাদ মুখতার জুমা সেদেশের মসজিদগুলোতে লাউডস্পিকারে কোরআন তেলাওয়াত চালুর ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয়ার পরে দেশটির জনগণ তার প্রতি ক্ষুব্ধ হয়েছে। মন্ত্রীর সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যায়িত করে মিশরীয়রা নিজ নিজ বাড়িতেই মাইকে কোরআন তেলাওয়াত চালুর ব্যবস্থা করেছে।

গতকাল রোববার আল জাজিরা জানায়, রমজান শুরু হওয়ার পর থেকেই মাগরিবের আজানের আগে মিশরের একাধিক জেলায় অসংখ্য বাড়ি থেকে লাউডস্পিকারে পবিত্র কোরআনের তেলাওয়াত ধ্বনিত হয়। আল জাজিরা মুবাশিরের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, সড়কের দিকে মুখ করে বাড়ির ছাদে লাগানো মাইক থেকে একযোগে কোরআন তেলাওয়াত চালু করা হয়েছে।

খবরে আরও জানানো হয়, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মিশরের মসজিদগুলোতে সাধারণদের নামাজে অংশগ্রহণে নিষেধাজ্ঞারোপ করেছে দেশটির সরকার। এই প্রেক্ষিতে মুসলিম অধ্যুষিত দেশটির প্রত্যেক নাগরিক ইমাম এবং প্রতিটি বাড়িই যেন অস্থায়ী মসজিদে রূপান্তরিত হয়েছে। আল জাজিরার অন্য একটি ভিডিওতে দেখা গেছে, মিশরের জনগণ নিজ নিজ বাড়ির আঙ্গিনা ও ছাদে স্বল্প পরিসরে পরিবারের সঙ্গে তারাবির জামাত করছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাইকে তেলাওয়াত চালুর ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে মিশর ধর্মমন্ত্রণালয়ের সমালোচনা শুরু হলে তারা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি অস্বীকার করেছে। গণমাধ্যমে প্রেরিত মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়েছে, সর্বসাধারণের জীবনের নিরাপত্তার জন্য অন্যান্য মুসলিম দেশেসমূহের মতো মিশরের মসজিদে বড় পরিসরে জামাত নিষিদ্ধ করা হলেও লাউডস্পিকারে কোরআন তেলাওয়াত চালু করার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়নি।

তাছাড়া, মাগরিবের পূর্বমুহূর্ত এবং ফজরের আগে- যেকোনো সময়েই মসজিদের মাইকে তেলাওয়াত চালু করতে কোন বাধা নেই বলেও স্পষ্ট করেছে ধর্মমন্ত্রণালয় কতৃপক্ষ।

আল জাজিরা আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন
ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ