সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

বিজয় টিভিতে চলছে লাইভ খতমে তারাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী।।

করোনা ভাইরাসের কারণে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কোন মসজিদে ১২ জনের অধিক একত্রিত হয়ে তারাবির নামাজ আদায় করতে পারবে না। নির্দিষ্ট ১২ জন ছাড়া সকলকেই ঘরে নামাজ আদায় করতে হবে।

এরইমধ্যে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন বিজয় টিভিতে প্রতিদিন রাতে খতমে তারাবি সরাসরি সম্প্রচার করছে একজন হাফেজের মাধ্যমে।

একজন কোরআনে হাফেজ তারাবির নামাজ পড়ছেন। আর এ নামাজকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, যাতে করে মানুষ বিজয় টিভির অনুসরণে ঘরে বসেই তারাবির নামাজ আদায় করতে পারেন।

এ নিয়ে চলছে সমালোচনার ঝড়। বিষয়টিকে নিছক তামাশা বলে উল্লেখ করছেন অনেকে।

তবে বিজয় টিভির পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা সব সময় মানুষের চাহিদার বিষয়টি গুরুত্ব দিয়ে থাকি। তাই রমজানে বিশেষ প্রেক্ষাপটে এই আয়োজন। তারা বলছেন, নামাজ প্রচারের ক্ষেত্রে অন্য কোন ধর্মের প্রতি বিদ্বেষ প্রকাশ করা হচ্ছে না। বিজয় টিভি কর্তৃপক্ষ শুধুমাত্র জনস্বার্থে বিষয়টি বিবেচনা করেছে।

তবে ইসলামিক আইন বিশেষজ্ঞরা কোনোভাবেই বিষয়টিকে বৈধ বলছেন না। তারা বলছেন এ প্রক্রিয়ায় নামাজ আদায় করলে নামাজ হবে না। যারা এ কাজটি করছেন তারা নিছক মূর্খতার কারণেই এমনটি করছেন।

বি.দ্র: আওয়ার ইসলামের পক্ষ থেকে আগামী পর্বে তুলে ধরা হবে দেশের শীর্ষ ওলামায়ে কেরামের সম্মিলিত মতামত। সঙ্গেই থাকুন।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ