সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

ডা. জাফরুল্লাহকে কিটের বিষয়ে ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টার ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের পরীক্ষার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করা কিটের বিষয়ে খোঁজ-খবর নিতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ফোন করেছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকির উপদেষ্টা। রোববার সকালের দিকে তাকে ফোন করা হয়।

রোববার বিকেলে ধানমণ্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত এক জরুরি প্রেস কনফারেন্সে তথ্যটি নিশ্চিত করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

কনফারেন্সে তিনি বলেন, ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা ফোন করেছিলেন। নিজেদের উৎপাদিত একই রকমের কিট তারা প্রতিদিন ১০ লাখ ব্যবহার করছে বলে জানান।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ইরান গণস্বাস্থ্য কেন্দ্রের মতো একই জাতীয় কিট উদ্ভাবন করেছে। তবে গণস্বাস্থ্যের কিট আর তাদের কিট এক না। তারা পিসিআরও এবং কিট দুটোই ব্যবহার করছেন। এটার ব্যবহারে তারা প্রচুর সাফল্যও পাচ্ছেন।

এ সময় করোনা ভাইরাসের পরীক্ষার জন্য তৈরি করা গণস্বাস্থ্য কেন্দ্রের কিট স্বাস্থ্য অধিদপ্তর গ্রহণ করেনি বলেও অভিযোগ করেন তিনি।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, দেশে এত বড় একটি সংকট চলছে, অথচ কিছু সরকারি আমলা সেই সংকটের ভয়াবহতা বুঝতে পারছেন না। তারা দেশ ও জনগণের স্বার্থের চেয়ে ব্যবসায়ীদের স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছেন।

তিনি বলেন, অনুমোদনের জন্য গতকাল কিট হস্তান্তরের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু সরকারি ওষুধ প্রশাসনের পক্ষ থেকে কিট নিতে কেউ আসেননি। পরে আজ তাদের ওখানে পৌঁছে দেয়ার জন্য বলেছিল। সেই অনুযায়ী ওখানে কিট পৌঁছানো হয়। কিন্তু তারা কিট গ্রহণ করেননি।

উল্টো গবেষক দলের অন্যতম সদস্য ড. ফিরোজ আহমদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে- এমন অভিযোগ করে তিনি বলেন, পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী আজ গণস্বাস্থ্য কেন্দ্রের তিন গবেষক অধ্যাপক ড. বিজন কুমার শীল, ডা. মুহিব উল্লাহ খোন্দকার ও ড. ফিরোজ আহমেদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) কাছে কিট হস্তান্তর করতে যান। সেখানে দুই জন গবেষককে ঢুকতে দেয়া হয়েছে। ড. ফিরোজ আহমদকে ঢুকতে দেয়া হয়নি। তাকে অধিদপ্তরের বাইরে বসিয়ে রেখে অপমান করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ