সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

করোনা: ঢাকার ১৩ এলাকা রেড জোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার ১৩টি এলাকা করোনা ভাইরাসের রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এলাকাগুলো হলো- রাজারবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মোহাম্মদপুর, বংশাল, মহাখালী, মিটফোর্ড, মিরপুর-১৪, তেজগাঁও, ওয়ারী, শাহবাগ, কাকরাইল ও উত্তরা।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ ৫১তম দিনে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৯১৩ জনে দাঁড়িয়েছে। দেশের ৬৪ জেলার মধ্যে খাগড়াছড়ি, বান্দরবান, সাতক্ষীরা ও নাটোর- এ চার জেলা ছাড়া বাকি ৬০টি জেলায়ই করোনার সংক্রমণ ঘটেছে। তবে করোনার সংক্রমণ সারাদেশে ঘটলেও মূলত রাজধানী ঢাকা ও ঢাকা বিভাগেই প্রায় ৮৫ শতাংশ রোগী এখন পর্যন্ত শনাক্ত হয়েছে। গতকাল ২৬ এপ্রিল পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা ছিল দুই হাজার ৪৮৫ জন।

এরপর শীর্ষ আক্রান্ত এলাকা হিসেবে ওই ১৩টি স্থানের নাম উল্লেখ করেন ডা. নাসিমা সুলতানা।

সোমবারের হিসাব অনুযায়ী দেশে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯১৩ জন। মারা গেছেন ১৫২ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৩১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ