সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

ইয়েমেনের সব দলকে রিয়াদ চুক্তি মেনে চলার আহ্বান সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব ইয়েমেনের সব দলকে রিয়াদ চুক্তি মেনে চলার আহ্বান করেছে।

দেশটির সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) স্বশাসিত এলাকা ঘোষণার পর দিন সোমবার এ আহ্বান জানানো হলো।

সৌদির উপপ্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান টুইটে বলেন, ইয়েমেরে দক্ষিণাঞ্চলের অ্যাডেনের সব রাজনীতিক দলকে আমরা গত নভেম্বরে সই হওয়া রিয়াদ চুক্তি মেনে চলার আহ্বান জানাচ্ছি। ওই চুক্তি সই অনুষ্ঠানে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিও ছিলেন।

প্রিন্স খালিদ বলেন, বিশ্ব এখন একটা চ্যালেঞ্জ মোকাবেলা করছে। এ সময় অবশ্যই অ্যাডেন নেতাদের তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সহিংসতার মাধ্যমে সেটা সম্ভব হবে না। রিয়াদ চুক্তি আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত। এটা অবশ্যই বাস্তবায়িত হবে।

সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, রিয়াদ চুক্তি ইয়েমেনের মানুষের স্বার্থরক্ষা এবং রাজনীতিক সহায়তার নিশ্চয়তা। এতে সমর্থন রয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের। তিনি ইয়েমেনে পূর্বের অবস্থা ফেরানোর আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবদেল আলজুবায়ের টুইটে বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মানুষ বিশ্বাস করে- রিয়াদ চুক্তি ইয়েমেনের মানুষের শান্তিতে বসবাসের সুযোগ। আমরা যেকোন যুদ্ধাবস্থা প্রত্যাখ্যান করি; যা জনগণের নিরাপত্তা ও অস্থিতিশীলতা নষ্ট করে।

আরব কোয়ালিশনও ইয়েমেনে আগের অবস্থা ফেরানোর ওপর জোর দিয়েছে। রিয়াদ চুক্তি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এসটিসি রোববার দক্ষিণাঞ্চলকে স্বশাসিত এলাকা ঘোষণা করে। দীর্ঘদিন ধরে তারা দেশটির সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। সূত্র: সৌদি প্রেস এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ