সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১৪ দোকান ভস্মীভূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ ।।

করোনা কালের সংকটময় পরিস্থিতির মধ্যেই কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েগেছে।

আজ রোববার (২৬ এপ্রি) ভোররাতে এ ঘটনা ঘটে।

ঘটনার ব্যাপারটি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক বলেন, অগ্নিকাণ্ডে অন্তত ১৪ টি দোকান পুড়ে গেছে এবং সবগুলো দোকানই ছিল অভিবাসী রোহিঙ্গাদের।

তিনি আরও বলেন, ক্যাম্পের রোহিঙ্গারা যখন রমজানের সাহরি তৈরিতে ব্যস্ত ছিল, তখনই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার স্টেশনের কর্মীরা খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে, আগুন কীভাবে লেগেছে, তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাতের সময় দোকানগুলো বন্ধ থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ