সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মুসলমানদের উপরে দোষ চাপাবেন না: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস ছড়ানোর জন্য মুসলমানদের উপরে দোষ না চাপাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পেও।

গত বৃহস্পতিবার পবিত্র রমজান উপলক্ষে দেয়া শুভেচ্ছা বার্তায় তিনি এই আহ্বান জানান।

বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহামারির কারণে পবিত্র রমজান উদযাপনের পরিকল্পনা এমনিতেই বদলে গেছে। তার মধ্যে আবার কোভিড-১৯ এর সংক্রমণের সঙ্গে মুসলিমসহ কয়েকটি ধর্মীয় গোষ্ঠীকে এটি ছড়ানোর জন্য অহেতুক দায়ী করে প্রচারণা চালানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে।

আমরা করোনার সংকট মোকাবেলার লড়াই অব্যাহত রাখার পাশাপাশি সব সরকার ও সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবো সেবা ও ঐক্যের প্রতি জোর দেয়ার জন্য। তাদের বলবো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ও প্রান্তিক মানুষদের স্বাস্থ্য আর নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে।

রমজান হলো সব ধর্মবিশ্বাসী মানুষের জন্য সহমর্মিতাকে এগিয়ে নেয়া, নিজেদের কার্যকলাপের ভালোমন্দ খতিয়ে দেখা এবং কষ্টের সময়ে সবার নিরাপদে থাকা নিশ্চিত করার বিষয়গুলো মনে করিয়ে দেয়ার একটি উপলক্ষ।’ তিনি বলেন, ‘সাধারণ পরিস্থিতিতে বিশ্বজুড়ে আমাদের অনেক দ‚তাবাস এবং কনস্যুলেট রমজানের শান্তি ও বন্ধুত্বের মূল্যবোধ উদযাপন করতে ইফতারের আয়োজন করে।

এ বছর তারা সৃজনশীল কোন পদ্ধতিতে তা করবে যা আমাদের অভিন্ন মানবতা এবং দেশেবিদেশে ধর্মীয় স্বাধীনতা ও অন্তর্ভুক্তির প্রতি অঙ্গীকার তুলে ধরা অব্যাহত রাখবে। আমি আবারও আশা প্রকাশ করছি যেন বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের মানুষ মঙ্গলময় ও শান্তিপূর্ণভাবে রমজান উদযাপন করতে পারেন।’ সূত্র: ডন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ