সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

পৃথিবীর ইতিহাসে রমজানে ঘটে যাওয়া ঐতিহাসিক কিছু ঘটনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

পবিত্র রমজান মুসলমানদের নিকট অন্যান্য মাসের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ। ইসলামের বহু নিদর্শনের সাক্ষী হিজরি ক্যালেন্ডারের নবম এই মাস। তাছাড়া, ইসলামের পূর্ব যুগেও রমজানের সঙ্গে সম্পর্কীয় একাধিক ঐশী ঘটনার জন্ম হয়েছে। ইতিহাসের এমনই কিছু স্মরণীয় মুহূর্ত নিয়ে আজকের আয়োজন।

প্রখ্যাত ঐতিহাসিক আল্লামা ইবনে কাসির (১৩০১-১৩৭৩) তার অমর গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখেছেন, প্রসিদ্ধ চার আসমানী কিতাব পবিত্র রমজানে অবতীর্ণ হয়েছে।

এক, পবিত্র তাওরাত গ্রন্থ নাজিল হয়েছে হজরত মুসা আলাইহিস সালামের ওপর। দুই, এর ৪৮২ বছর পরে হজরত দাউদ আলাইহিস সালামের ওপর নাজিল হয়েছে পবিত্র গ্রন্থ জাবুর।

তিন, রমজানেই মহান আল্লাহ তার প্রিয় বান্দা ও নবী হজরত ঈসা আলাইহিস সালামের ওপর নাজিল করেছেন পবিত্র ইনজিল গ্রন্থ।

চার, এবং সবশেষ আসমানী কিতাব মহাগ্রন্থ আল কুরআনও আখেরি নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর অবতীর্ণ হওয়া শুরু হয়েছে এই রমজানে। এছাড়াও, পবিত্র রমজানে সংঘটিত হয়েছে ঐতিহাসিক কিছু গাজওয়া ও যুদ্ধ।

এক, মুসলমানদের প্রথম সামরিক যুদ্ধ বদর হিজরি দ্বিতীয় বর্ষের ১৭ রমজান সংঘটিত হয়। এতে মদিনার মুসলমানরা মক্কার কাফেরদের বিপক্ষে ঐতিহাসিক এক বিজয় লাভ করে।

দুই, মঙ্গোলদের বিরুদ্ধে মামলুক মুসলমানদের ঐতিহাসিক এক যুদ্ধ হল আইনে জালুত। ১২৬০ ঈসায়ী সালের ৩ সেপ্টেম্বর দক্ষিণপূর্ব গ্যালিলিতে জাজরিল উপত্যকার আইন জালুতে এই যুদ্ধ সংঘটিত হয়। এতে মামলুকদের বিজয় হয়। হিজরি ক্যালেন্ডারে মাসটি ছিল পবিত্র রমজান।

তিন, অষ্টাদশ শতাব্দীর শুরুর দিকে মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদের নেতৃত্বে রমজান মাসে আন্দালুসিয়া (স্পেন) বিজয় হয়। ৭১১ খ্রিষ্টাব্দের ৩০ এপ্রিল ‘ওয়াদি লাস্কের’ নামক স্থানে ভিসিগথ বাহিনীর সাথে যুদ্ধে মুসলিম বাহিনী বিজয় লাভ করে। চার, হিজরি দশম বর্ষে ইয়ামেনে ইসলাম প্রবেশ করে। সূত্র: আল খালিজ

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ