সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

পবিত্র মাসে মুসলিমদের বেশি বেশি ইবাদত করার আহ্বান মোদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের পরিস্থিতির মধ্যেই বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান শুরু হয়ে গেছে। পবিত্র কোরআন নাজিলের এই মাসে পুরো পৃথিবীর ওপর রহমত বর্ষিত হয়। কোনো রোজাদার দোয়া করলে আল্লাহ পাক তা কবুল করে থাকেন।

তাই পবিত্র এই মাসে মহামারি করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মুসলিম সম্প্রদায়কে আরো বেশি করে ইবাদত করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার জাতির উদ্দেশে ভাষণ দেয়ার সময় তিনি এ আহ্বান জানান।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, রমজান মাসে মুসলমানদের উচিত আরো বেশি করে ইবাদত-বন্দেগি করা। যেন আসন্ন ঈদের আগেই পুরো বিশ্ব থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলে যায়।

এ সময় দেশের প্রত্যেক নাগরিককে করোনা যোদ্ধা সম্মোধন করে তিনি বলেন, কঠিন এই সময়ে পুরো দেশ একসঙ্গে লড়াই করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একে অপরকে সাহায্য করছে। সবাই চেষ্টা করছেন অসহায়দের পাশে দাঁড়াতে। জনগণই এ লড়াই পরিচালনা করছে।

ভারতে মরণব্যাধী করোনাভাইরাসে এখন পর্যন্ত ২৬ হাজার ৪৯৬ জন মানুষ সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৮২৫ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৩৯ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ