সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

করোনা রোধে বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী দিলো ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় বাংলাদেশকে এক লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেটসহ জরুরি চিকিৎসা সামগ্রী উপহার দিয়েছে ভারত।

রোববার বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছে এগুলো হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

উপহার সামগ্রীর মধ্যে এক লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং ৫০ হাজার জীবাণুমুক্ত সার্জিক্যাল ল্যাটেক্স গ্লাভস সমন্বিত জরুরি চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

এ বিষয়ে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, প্রতিবেশী প্রথম’ ভারত সরকারের এই নীতির অংশ হিসেবেই বাংলাদেশকে জরুরি চিকিৎসা সামগ্রী উপহার দেয়া। মূলত এই সহায়তা এসেছে সার্ক কোভিড-১৯ জরুরি তহবিলের আওতায়।

ভারতকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, সঙ্কটের সময়ে সহায়তা করায় প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা। আশা করবো, ভবিষ্যতেও প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহ, প্রতিরক্ষামূলক সরঞ্জাম এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে তাদের সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় রীভা গাঙ্গুলি দাশ বলেন, যেকোনো সংকটে বাংলাদেশের পাশে দাঁড়াতে প্রস্তুত ভারত। দুই দেশ ঐক্যবদ্ধভাবে কোভিড-১৯ সংক্রমণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হব।

এর আগেও গত ২৫ মার্চ বাংলাদেশকে জরুরি চিকিৎসা সামগ্রী উপহার দেয় ভারত। তখন ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড-কভার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে হস্তান্তর করেছিল ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ