সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

রাজশাহীতে বাড়ি বাড়ি গিয়ে সেবা দিচ্ছেন চিকিৎসকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীতে করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে জ্বর, সর্দি, কাশিসহ বিভিন্ন সাধারণ রোগে আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মোবাইল টিম। ফলে ওই উপজেলার রোগীদের এ সংকটকালে চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হতে হচ্ছে না।

ছয় সদস্যের ওই মোবাইল টিমটি রোগীদের খুঁজে বের করে তাদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ দিচ্ছেন। পাশাপাশি করোনা ভাইরাসের উপসর্গ আছে এমন বা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ওই উপজেলায় এসেছেন বা তাদের সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করছেন তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রাব্বানি বলেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট এ পরিস্থিতিতে কাউকে যেন ঘর থেকে বের না হতে হয়, সেজন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে মোবাইল টিমের সদস্যরা উপজেলার ৬০ জনকে চিকিৎসা সেবা দিয়েছেন এবং করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন ২১ জনের।

তিনি জানান, ওই টিমটিতে চিকিৎসা দেয়ার জন্য তিনজন চিকিৎসক, নমুনা সংগ্রহ করার জন্য দুইজন ল্যাব টেকনোলজিস্ট এবং তাদের বহনের জন্য একজন গাড়ি চালক রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ