সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

রংপুরে ট্রাকের ধাক্কায় ২জন নিহত, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের মিঠাপুকুরে ট্রাকের ধাক্কায় দুইজন মারা গিয়েছে এবং চারজন আহত হয়েছে। আহতদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে জেলার মিঠাপুকুরের জায়গীর হাট বাসস্টান্ড এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়,শুক্রবার রাতে মিঠাপুকুরের জায়গীর হাট বাসস্টান্ড সংলগ্ন জ্ঞান বিকাশ শিশু নিকেতন স্কুলের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন সাইকেল চালক ও আরেকজন ভ্যানযাত্রী নিহত হন। বাকী চার ভ্যানযাত্রী আহত হলে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতরা হলো, মিঠাপুকুর উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড সংলগ্ন নিশ্চিন্তপুর গ্রামের আবদুল মালেকের ছেলে ফ্লেক্সিলোড ব্যবসায়ী দুলাল মিয়া (২৮) এবং একই এলাকার আবু বক্করের ছেলে রোকন (২৩)।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বিশ্বাস বলেন, মধ্য রাতে রংপুর থেকে বগুড়ার দিকে একটি ট্রাক যাওয়ার পথে সাইকেল চালক ও ভ্যানযাত্রীদের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহত কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ