সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে দিয়ে অভিযানের নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সেনাবাহিনীকে দিয়ে বাজারে অভিযান পরিচালনার নির্দেশনা চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও টিসিবির সচিবের প্রতি ই-মেইল যোগে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহা. মনিরুজ্জামান লিংকন এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, দেশে পর্যাপ্ত মজুত থাকার পরও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অধিকাংশ ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষ তা কিনতে হিমশিম খাচ্ছেন বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী সফলভাবে মাঠ পর্যায়ে কাজ করছে। তাই তাদেরকে বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব দিলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

একইসঙ্গে নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ