সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

দেশে অক্সিজেন সরবরাহে ঘাটতি নেই: ডা. নাসিমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের কোনো ‘ঘাটতি বা সঙ্কট নেই’ বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

শনিবার অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি বলেন, বাংলাদেশে ডেডিকেটেড করোনা হাসপাতাল ও আইসোলেশন ইউনিটে অক্সিজেন সরবরাহে কোনো ঘাটতি নাই। যেসব তথ্য প্রকাশিত হয়েছে, তা অসম্পূর্ণ ও পুরনো তথ্য।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে কোভিড-১৯ রোগীদের জন্য ‘ডেডিকেটেড’ হাসপাতালে অক্সিজেন সঙ্কট নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার প্রেক্ষাপটে নাসিমা সুলতানা জানান, সারা দেশে সব উপজেলায় মোট ১০ হাজার ৩৯৪ অক্সিজেন সিলিন্ডার আছে এখন। মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতাল বাদে দেশের আটটি বিভাগে অক্সিজেন সিলিন্ডার আছে ১৩ হাজার ৭৪৫।

তিনি বলেন, ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত-মৈত্রী হাসপাতালেও অক্সিজেন সিলিন্ডারের কোনো ঘাটতি বা সঙ্কট নাই। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ৪৫০টি অক্সিজেন সিলিন্ডার আছে। তবে সেখানে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু নেই। কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ১২০টি অক্সিজেন সিলিন্ডার ও ১২টি মিনি ফোল্ড কানেকটর আছে। অনেক মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে।

তিনি আরও বলেন, চলমান পরিস্থিতিতে আরো তিন হাজার ৫০টি অক্সিজেন সিলিন্ডার কেনার ব্যবস্থা নেয়া হয়েছে, সেগুলো দ্রুত দেশে চলে আসবে। এ ছাড়া পুরনো সিলিন্ডারগুলোও ‘রিফিল’ করা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ