সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির

১৪০০ বছরের ইতিহাসে প্রথমবার রমজানে মক্কা-মদিনার মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৪০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রমজানে মসজিদে হারাম ও মসজিদে নববিতে করোনার কারণে জনসাধারণের প্রবেশে নিষাধাজ্ঞা আরোপ করেছে সৌদি সরকার।

এবছর রমজানের তারাবিতে মক্কা ও মদিনাবাসীরা অংশ নিতে পারবেন না। শুধুমাত্র মসজিদের দায়িত্ব পালনকারীরাই তারাবিতে অংশ নিতে পারবেন।

সৌদিতে আজ থেকে শুরু হয়েছে রোজা। করোনার কারণে এবছর স্বল্প পরিসরে মক্কার কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে রমজানের প্রথম তারাবিহ আদায় করা হয়েছে। পুরো রমজান জুড়ে ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত করে তারাবির নামাজ আদায়ের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

করোনা মোকাবিলায় দেশটিতে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে জনগণকে। তবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনতে বাইরে বের হতে পারবেন তারা।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদি আরবে তারাবি, ইফতার ও ইতেকাফসহ রমজানের বড় জমায়েত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ