সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির

রমজানে ইফতার মাহফিল আয়োজন নিষিদ্ধ: ধর্ম মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে দেশব্যাপী সামাজিক বিচ্ছিন্নতা কার্যক্রম অব্যাহত থাকায় এবারের রমজানে ইফতার মাহফিলের আয়োজন বা এতে যোগদান নিষিদ্ধ করেছে সরকার।

আজ শুক্রবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ বিধিনিষেধের কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রত্যেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার স্বার্থে রমজান মাসে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইফতার মাহফিলের আয়োজন বা যোগদান করতে পারবেন না।

এই নির্দেশনা না মানলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও হুশিয়ার করা হয়েছে ওই নির্দেশনায়।

এতে আরো জানানো হয়েছে, প্রত্যেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার স্বার্থে রমজান মাসে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইফতার মাহফিলের আয়োজন বা যোগদান করতে পারবেন না।

এর আগে, বৃহস্পতিবার এক আদেশে মন্ত্রণালয় জানায়, রমজান মাসে মসজিদে এশা ও তারাবিহর নামাজের জামাতে সর্বোচ্চ ১০ মুসল্লি ও দুই হাফেজসহ ১২ জন অংশ নিতে পারবেন।

ধর্ম মন্ত্রণালয় এর আগে, মসজিদে জুমার নামাজ আদায় ও জামাত বিষয়ে যেসব নির্দেশনা জারি করেছিল, তাও কার্যকর থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দেশে ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। বৃহস্পতিবার পর্যন্ত ১২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৮৬ জনে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুসলমানরা শুক্রবার থেকে রোজা রাখা শুরু করেছেন। শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা গেলে বাংলাদেশেও শনিবার থেকে রোজা শুরু হবে।

তবে, করোনাভাইরাসের মহামারীর নজিরবিহীন পরিস্থিতিতে এবার বিশ্বের মুসলমানদের সামনে রোজা এসেছে ভিন্ন এক আবহে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ