বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রমজানে ইতিহাসে প্রথমবার মুসল্লিহীন আল-আকসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাসজুড়ে প্রতিবছরই একসঙ্গে হাজার হাজার মানুষ পাশাপাশি দাঁড়িয়ে জামাতে নামাজ আদায় করেন জেরুসালেমের আল-আকসা মসজিদে।

রমজানের শেষে দিনগুলোতে তো ওই মসজিদে মুসল্লির সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। প্রতিষ্ঠার পর থেকে গত প্রায় ১৪শ’বছর ধরে এমনটাই দেখা গেছে মসজিদটিতে।

করোনার কারণে এবছরই প্রথম ব্যতিক্রমী ঘটনা ঘটলো এই মসজিদে। ইতিহাসে প্রথমবারের মতো রমজান মাসেও মুসল্লিশূন্য থাকছে মক্কা মদিনার পর মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম মসজিদ হিসাবে স্বীকৃত এই উপাসনালয়

ফিলিস্তিনে শুক্রবার থেকে শুরু হয়েছে রোজা। তবে করোনা মহামারির কারণে দেশটিতে সবধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ রয়েছে স্কুল-কলেজ, রেস্টুরেন্ট, বিনোদনকেন্দ্র। একই সঙ্গে স্থগিত রয়েছে মসজিদে জামাতে নামাজ পড়াও। মহামারির কারণে আল-আকসা মসজিদে গত ২২ মার্চ জামাতে নামাজ আদায় বন্ধ ঘোষণা করে জেরুসালেমের ইসলামিক ওয়াকফ কাউন্সিল।

গত ১৬ এপ্রিল তারা জানিয়ে দেয়, এবার রমজান মাস জুড়ে বন্ধ থাকবে আর আকসা মসজিদে জামাতে নামাজ আদায়।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ সবাইকে বাড়িতে তারাবিহর নামাজ আদায় করার অনুরোধ জানিয়েছেন। তবে নামাজ আদায় বন্ধ থাকলেও পাঁচ ওয়াক্তই সেখানে আজান দেয়া হবে বলে জানা গেছে। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ