সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

কুমিল্লায় ইসলামী আন্দোলনের খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ দেবিদ্বার থানা শাখার পক্ষ থেকে চরমোনাইয়ের পীরের নির্দেশে থানার বিভিন্ন এলাকায় মাদরাসার শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, অসহায়, গরীব ও মধ্যবিত্ত ১২০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।

আজ শুক্রবার পৌরসভার ২০টা পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীকাল শনিবার ১৫ টা ইউনিয়নে ১০০টি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে-  ১ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি পেয়াজ, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি মুড়ি, ১ কেজি খেজুর, ১ কেজি ছোলা বুট।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাইয়ের পীরের আহ্বানে অসহায়, দরিদ্রদের সাহায্যার্থে দেশের ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান উপজেলার সিনিয়র নেতৃবৃৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ দেবিদ্বার উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা ইমরান হোসাইন, সাবেক সভাপতি সাংবাদিক মাসুম, মুজাহিদ কমিটির ছদর ডা. মহসিন আলম, সাধারণ সম্পাদক আল-আমীন বিএসসি, পারভেজ আহম্মদ ভূইয়া, ইসলামী আন্দোলন পৌর শাখার সাধারণ সম্পাদক মুফতি রাকিব হাসান, ইসলামী যুব আন্দোলন সভাপতি হাফেজ মাওলানা নুরুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ সামি, ও মাওলানা আবদুল আহাদ প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ