সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির

ফরিদপুরে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ সাখাওয়াত হোসেন
ফরিদপুর প্রতিনিধি>

ফরিদপুরের সালথা উপজেলার গট্রি ইউনিয়নের কাঠাল বাড়ি গ্রামে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার রাত (২২ এপ্রিল) ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন করোনা আক্রান্ত রোগীদের সেচ্ছায় জানাজা পড়ানোর তরুণ আলেমদের সংগঠন ফরিদপুর তাকওয়া ফাউন্ডেশনের তত্বাবধায়ক মুফতি সৈয়দ মোস্তাফিজুর রহমান।

তিনি আওয়ার ইসলামকে জানান, গতকাল রাতে সালথা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার (ইউএনও) স্যার আমাকে ফোনে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া রোগীর গোসল জানাজা ও দাফনের ব্যবস্থার ব্যাপারে বলেন। পরে আমাদের সালথা উপজেলার টিম জানাজা ও দাফনের কাজ সম্পন্ন করে।

এতে উপস্থিত ছিলেন ফরিদপুর তাকওয়া ফাউন্ডেশ সালথা উপজেলা প্রতিনিধি হাফেজ মুস্তফা কামাল, মাওলানা ঝিনাতুল ইসলাম, হাফেজ ঝিকরুল্লাহ, হাফেজ কারী হারুন অর-রশিদ, মাওলানা আরিফ হোসাইন, কারী আবুল হাসান সহস্থানীয় লোকজন।

মৃত যুবকের নাম আরিফ হোসেনের (২৬) পিতা আব্দুল খালেক। উপজেলার গট্রি ইউনিয়নের কাঠাল বাড়ি গ্রামে।

জানা যায়, সে করোনাভাইরাস এর উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছে। তার করোনা টেষ্ট পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে জানাজা সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেন ফরিদপুর তাকওয়া ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ