সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির

তারাবিতে অংশ নিবেন সর্বমোট ১২ জন মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
স্পেশাল করেসপন্ডেন্ট>

করোনাভাইরাস সংক্রমণ রোধে নিয়ন্ত্রিত মুসল্লির সংখ্যাই বহাল থাকছে। রমজান উপলক্ষে আলাদা কোনো নির্দেশনা আসছে না। রমজানের বিশেষ নামাজ তারাবিতে অংশগ্রহণ করবেন ইমাম মুয়াজ্জিন হাফেজসহ সর্বমোট ১২ জন। করো না পরিস্থিতির উন্নতি না হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন আল হাইয়ার মুফতি বোর্ডের সিনিয়র সদস্য মুফতি মিযানুর রহমান সাঈদ

তিনি বলেন, গতকাল আমরা মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলাম। সেখানে রমজান উপলক্ষে মসজিদ খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল আলেমদের পক্ষ থেকে।

পরে মন্ত্রী মহোদয় স্বরাষ্ট্রমন্ত্রী ও কেবিনেট সচিবের সঙ্গে আলোচনা করে বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠান। আমারা দাবি জানিয়েছিলাম ১৪ শর্ত সাপেক্ষে পবিত্র রমজান উপলক্ষে মসজিদ উন্মুক্ত করে দেওয়া যেতে পারে। এবং প্রতিটি মসজিদে তারাবির আয়োজন করার অনুমতি চেয়েছি আমরা।

বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি, রমজান উপলক্ষে তারাবির অনুমতি প্রদান করা হবে। কিন্তু পূর্বের নিয়ম অনুযায়ী। প্রত্যেকে ঘর থেকে অজু করে আসবেন। জায়নামাজ নিয়ে আসবেন। অসুস্থ বা সন্দেহভাজন ব্যক্তিরা মসজিদে না এসে ঘরে নামাজ আদায় করবেন। এবং তারাবিতে অনধিক ১২ জন মুসল্লী উপস্থিত হবেন। বলছিলেন মুফতি মিযানুর রহমান সাঈদ।

এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা আসতে পারে আজ সন্ধ্যায়। যোগ করেন মুফতি মিযানুর রহমান সাঈদ।

উল্লেখ্য, দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সর্বস্তরের ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী মসজিদেমুসল্লির সংখ্যা নির্ধারণ করে দিয়ে প্রজ্ঞাপন জারি করে ধর্ম মন্ত্রণালয়।

বর্তমানে দেশের করোনা পরিস্থিতি: সর্বমোট আক্রান্ত ৪১৮৬ মৃত্যু্ ৭ জন।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ