সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির

কুমিল্লায় মুয়াজ্জিনসহ করোনায় আক্রান্ত তিনজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় একজন মুয়াজ্জিনসহ নতুন করে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কুমিল্লা জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হলেন ৩৯ জন। নতুন আক্রান্তরা লাকসাম, সদর দক্ষিণ ও দেবিদ্বার উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. ‍মুহাম্মদ নিয়াতুজ্জামান।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের শাহাজালাল মেম্বার। তিনি করোনার উপসর্গ নিয়ে বুধবার মারা যান। বৃহস্পতিবার তার রিপোর্ট পজেটিভ আসে।

দ্বিতীয়জন লাকসাম উপজেলার একটি মসজিদের মুয়াজ্জিন। তার বাড়ি ভোলায়। তৃতীয়জন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের হরিশ্চর গ্রামের। তিনি সম্প্রতি ঢাকার যাত্রাবাড়ি থেকে এসেছেন। তিনি সেখানে কাঁচামালের ব্যবসা করতেন।

জেলা ডেপুটি সিভিল সার্জন ডা.মুহা. শাহাদাত হোসেন বলেন, জনগণকে ঘরে থেকে আমাদের সহযোগিতা করতে হবে। পাশাপাশি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে আগত লোকদের আসা বন্ধ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ