সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ বাইসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় জিপ গাড়ির ধাক্কায় বাইসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার উজানচর-সরারচর সড়কের বোর্ড বাজার (সুলতানপুর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাজিতপুর উপজেলার মিরাকান্দি গ্রামের ফুরকান মিয়ার ছেলে বায়েজীদ (৮) ও একই গ্রামের আউয়াল মিয়ার ছেলে নাদিম (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে বায়েজীদ ও নাদিম একটি বাইসাইকেলে করে স্থানীয় বাজারে যাচ্ছিল। তারা উজানচর-সরারচর সড়কের সুলতানপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি জিপ গাড়ি বাইসাইকলেটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানান, ঘাতক জিপ গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ