সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির

কওমি প্রজন্ম শাহবাজপুর ইউ.পির উদ্যোগে ৫০০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসা ভিত্তিক নবীন আলেম ও মাদরাসার ছাত্রদের নিয়ে নব গঠিত কওমী প্রজন্ম শাহবাজপুর ইউ.পি. পর্যায়ক্রমে ৫০০ অসহায় দ্বীনদার পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরন করা হয়।

গত বুধবার সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয় মুফতি বোর্ড ফাউন্ডেশনের -মহা-সচিব, কওমি প্রজন্মের মুখ্যপাত্র, শায়খুল হাদিস ,আল্লামা মুফতী শামছুল আলম এর সভাপতিত্বে, হাফেজ মাওলানা কাজী সাইফুর রহমান ও মাও: নাজমুল হাসান বাশারী এর পরিচালনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে মুনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস, পীরে কামেল, আল্লামা আবদুল কুদ্দুস। আলোচনা ও দোয়ার মাধ্যমে উদ্ভোধনী অনুষ্ঠান সম্পূন্ন হয়।

আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তাগন বলেন বিশ্বব্যাপী যে মহামারী দেখা দিয়েছে, দেশ ও জাতি এক ক্লান্তিময় সময় অতিবাহিত করছে। দেশের কঠিন এই পরিস্থিতিতে দেশ ব্যাপী কওমী আলেমদের অবদান অবিস্বরনীয়। সমাজে বিত্তবান মানুষের পাশাপাশি আলেম উলামাগণ ও সমান ভাবে সামাজিক কাজে অগ্রনী ভূমিকা রাখছে।

আলোচনায় বক্তব্য রাখেন শাহবাজপুর ইউ.পি. চেয়ারম্যান জনাব রাজিব আহমেদ রাজ্জী, মাওলানা আবু আক্কাস হায়দারী,ইসলামী ঐক্যজোটের সাধারন সম্পাদক- জনাব মাওঃ সুলাইমান সা'দী, মুফতী আবদুর রহমান কাসেমী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবুল কাসেম, মাওলানা জানে আলম সিদ্দীকি, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা হুসাইন, হাঃ রফিকুল ইসলাম হাতিম, মাওলানা আঃ বাতেন, তরুন বক্তা মাওলানা সিফাত জামিল,এস.এইচ,দিদার হোসাইন, মাওঃ আফসার খান জিহাদী, মাওলানা নাজমুল হাসান আযমী, মাওলানা ফাহিম।

হাফেজ সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মাসুদ রানা রুবেল, আল ফালাহ সংগঠন এর সহ- সভাপতি জনাব দেলোয়ার হোসেন,আলোর প্রত্যাশা সংগঠন এর প্রতিনিধি মো: সাঈদ জোসেক ও মোঃ :মোজাম্মেল হক, আলহেরা সংগঠন এর প্রতিনিধি -মোহাম্মদ সোহেল, মোঃ: মুফাসসির, প্রমুখ।

এ সময় কওমি প্রজন্ম শাহবাজপুর এর প্রতিনিধি হা. দিদার হোসাইন বলেন আমরা আগামি রমজান মাসে একটি ইফতার মাহিফল করবো ও ঈদুল ফিতর এর সময় আরো ৫০০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করবো ইনশাল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ