সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির

মাশরাফির অর্থায়নে 'ডক্টরস সেফটি চেম্বারের' উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেট তারকা মাশরাফি বিন মোর্তুজার ব্যক্তিগত অর্থায়ন ও পরিকল্পনায় সদর হাসপাতালের সামনে ‘ডক্টরস সেফটি চেম্বার’-এর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকেলে এ চেম্বারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

সদর হাসপাতালের আরএমও ডা. মশিউর রহমান বাবু জানান, করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগীর মাধ্যমে যেন চিকিৎসক, সেবিকা এবং স্টাফ ঝুঁকিতে না পড়েন এবং রোগীরাও যাতে সুরক্ষিত থাকেন সেজন্য এ চেম্বার চালু করা হয়েছে।

এই চেম্বারের ব্যয় নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা ব্যক্তিগতভাবে মিটিয়েছেন বলে জানান তিনি।

তিনি জানান, কাচে ঘেরা এ চেম্বারের মধ্যে চিকিৎসক অবস্থান করবেন। সামনের দু’টি ছিদ্র দিয়ে গ্লাবস পরিহিত হাতে রোগীর রক্তচাপ ও থার্মাল ডিকেক্টরের মাধ্যমে তাপমা ত্রা পরীক্ষা করবেন। এ সময় রোগীর কোনো কিছু করোনা ভাইরাসের উপসর্গের সাথে মিলে গেলে তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হবে।

‘আউটডোরে এবং জরুরি বিভাগে আসা রোগীরা এখান থেকেই সেবা নেবেন। যাদের ভর্তি হওয়া প্রয়োজন তাদের স্ব স্ব ওয়ার্ডে পাঠানো হবে। তবে হাত-পা ভাঙা বা গুরুতর জখম রোগী জরুরি বিভাগে গিয়েই চিকিৎসা নেবেন।’

রোগীর সাথে কথা বলার জন্য চেম্বারে সাউন্ড সিস্টেম স্থাপন করা আছে। এছাড়া সদর হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ‘বঙ্গবন্ধু স্কোয়াড’-এর সদস্যরা সেচ্ছাসেবক হিসেবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

ইতোপূর্বে নড়াইলে করোনা ভাইরাস মোকাবেলায় মাশরাফি চিকিৎসক ও সেবিকাদের জন্য পিপিই সরবরাহ করেন। ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন এবং সদর হাসপাতালে জীবাণুনাশক কক্ষ স্থাপন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর, মাশরাফির বাবা গোলাম মোর্তুজা স্বপন, সদর হাসপাতালের আরএমও ডা. মশিউর রহমান বাবু, সদর থানার ওসি মুহা. ইলিয়াছ হোসেন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ