সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির

ধর্মপ্রতিমন্ত্রির সঙ্গে আলেমদের বৈঠক: তারাবী বিষয়ে সিদ্ধান্ত আসছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৪ টি শর্ত উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রীর নিকট মসজিদ খুলে দেওয়ার আহ্বান জানিয়ে লিখিত আবেদনপত্র পেশ করেছেন বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম। এ বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন শায়েখ জাকারিয়া রিচার্জ সেন্টারের প্রতিষ্ঠাতা মুফতি মিযানুর রহমান সাঈদ।

গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০) আল হাইয়াতুল উলিয়া মুফতি বোর্ড ও আলহাইআর কেন্দ্রীয় কমিটির শীর্ষ ওলামায়ে কেরাম বর্তমান পরিস্থিতিতে মসজিদ খোলা রাখা হবে কিনা? এ বিষয়ে জরুরী মিটিংয়ে বসেন। ‌

বৈঠকে সিদ্ধান্ত হয়, ১৪ শর্ত মোতাবেক রমজানকে সামনে রেখে মসজিদ বাধামুক্ত করা উচিত। পরবর্তীতে বোর্ডের সভাপতি শাইখুল ইসলাম আহমদ শফী সম্মতি দিয়ে স্বাক্ষর করেন।

আজ বেলা ১১ টায় আল হাইয়ার কো চেয়ারম্যান আল্লামা আব্দুল কুদ্দুস, মুফতি নুরুল আমিন, মুফতি মিযানুর রহমান সাঈদ, মুফতি আরশাদ রহমানী ও মাওলানা আনাস মাদানী বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তখন তারা আল্লামা আহমদ শফীর স্বাক্ষরিত আবেদননামা ধর্ম প্রতিমন্ত্রীর নিকট হস্তান্তর করেন।

মুফতি মিযানুর রহমান সাঈদ জানান, ধর্ম প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আলোচনা করে ওলামায়ে কেরামকে বলেন, আপনাদের স্বাক্ষরিত আবেদনপত্র মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হচ্ছে। তিনি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

কখন সিদ্ধান্ত আসতে পারে এমন প্রশ্নের জবাবে মুফতি মিযানুর রহমান সাঈদ বলেন, ধর্ম প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আজ সন্ধ্যা বা আগামীকালের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ