সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির

তুরস্কের মসজিদগুলোতে ধনীরা ত্রাণ রেখে যাচ্ছে, গরীবরা নিয়ে যাচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্ক মুসলিম দেশগুলোর মধ্যে করোনায় এখন সবচেয়ে বেশি বিপর্যস্ত। ৯৫ হাজার ৫৯১ জন করোনা রোগী নিয়ে এখন পর্যন্ত তুরস্ক আছে মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম পর্যায়ে।

সূত্রমতে জানা যায়, দেশটিতে প্রাণহানিও হয়েছে আড়াই হাজারেরও বেশি মানুষের। আর এমন সময় দেশটির মসজিদের মুসুল্লীরা এগিয়ে এসেছে মানবতার হাত বাড়িয়ে। দানে খয়রাতে ভরে গেছে দেশটির মসজিদগুলো।

মসজিদগুলোতে নামাজ পড়া বন্ধ থাকলেও গরীব দুঃখী মানুষের জন্য ভালভাবে কাজে লাগানো হচ্ছে। দেশটির রাজধানী ইস্তানবুলের একটি মসজিদকে ত্রাণ সামগ্রী রাখার গুদামে পরিণত করা হয়েছে। যেখান থেকে যে কোনো দুর্দশাগ্রস্থ লোক চাইলেই সুপার শপের মত তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবে বিনামূল্যে।

জানা যায়, স্থানীয়দের দেয়া ত্রাণেই চলছে মসজিদের ভেতরকার ওই সুপারশপ। তবে মসজিদটিতে কোন টাকা নেয়া হয় না। ধনীরা দরিদ্রদের জন্য পণ্য ওই মসজিদে রেখে যান বলে জানিয়েছেন মসজিদের ইমাম।

এ বিষয়ে তুরস্কের ওই মসজিদের ইমাম আব্দুলসামেত কাকির বলেন, নামাজ বন্ধ হওয়ার পর থেকে অসহায় মানুষকে সহায়তা করার চিন্তা আমার মাথায় আসে। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ