সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির

গোয়াইনঘাটে বশির উদ্দিন সমাজ কল্যাণ পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুণীজনের স্মরণ, আগতদের বরণ ও সামাজিকীকরণের প্রত্যয়ী সংগঠন মাওলানা বশির উদ্দিন রহ. সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নে কোবিড-১৯ উপলক্ষ্যে আলেম ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ (বুধবার) সকাল ১১ টায় স্থানীয় ফতেপুর বাজারে উক্ত বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়। আর্থমানবতার সেবাই সর্বোচ্চ সামাজিকতা প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত বিতরণী কার্যক্রমে সভাপতিত্ব করেন পরিষদের নির্বাহী সভাপতি মাওলানা মমতাজ উদ্দিন।

পরিষদের সাধারণ সম্পাদক আখলাক হুসাইন ও সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান চৌধুরীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের খ্যাতিমান সামাজিক সংগঠন নবদুত এর ভাইস-চেয়ারম্যান এম এ রহিম।

এছাড়া উপস্থিত ছিলেন ডৌবাড়ি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলওয়ার হোসেন, পরিষদের সহ সভাপতি হাফিজ হাসান আহমদ চৌধুরী, মাওলানা মাসুক আহমদ, মাওলানা আতিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা সিফতুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা সালমান আহমদ, অফিস ও পাঠাগার সম্পাদক মাওলানা সেলিম আহমদ, রুহুল আমিন শিকদার, আল আমিন, কে এম লোকমান আহম্দ, আব্দুল আহাদ, হারুনুর রশীদ তালুকদার সহ আরো অনেক। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের সূচনা কালে মাওলানা বশির উদ্দিন রহ'র আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সিলেট সোনার পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব, পরিষদের উপদেষ্টা মাওলানা নুরুল ইসলাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ