সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির

করোনা হয়নি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের করোনাভাইরাসের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। দেশটির শক্তিশালী সংবাদ মাধ্যম ডন অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রমতে জানা যায়,ইমরান খানে সঙ্গে বৈঠক করে বাড়ি ফিরেই করোনার উপসর্গ দেখা দিয়েছিল পাকিস্তানের ইধি ফাউন্ডেশনের ফয়জল ইধির শরীরে।

গত ১৫ এপ্রিলের ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেন ফয়জল ইধি। তারপর গতকাল তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হলে আইসোলেশনে যান ইমরান খান। তবে পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলেও পাক প্রধানমন্ত্রী আপাতত হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানা গেছে।

ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ফইজল সুলতান বলেন, আমরা সব প্রোটোকল মেনে যা যা সতর্কতামূলক পদক্ষেপ দরকার তাই করব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী সংক্রামিত ব্যক্তির সরাসরি সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা পরীক্ষা এবং কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। নমুনা পরীক্ষা হয়ে গেলেও তাই আপাতত গৃহবন্দি থাকতে হবে ইমরান খানকে।

উল্লেখ্য, এখন পর্যন্ত পাকিস্তানে করোনায় মৃতের সংখ্যা ২০৯। আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৪৯।

-ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ