সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম পড়তে-লিখতে জানেন না, তবু ৭১ বছর বয়সে হাফেজা হলেন মিসরীয় নারী জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

৩ হাজার পরিবারকে আ.লীগ নেতার ফুডপ্যাক বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

করোনায় সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিতে রাজধানীর কাফরুলে তিন হাজার মধ্যবিত্ত,নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারকে খাদ্য সহযোগিতা করছেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ ইঞ্জিনিয়ার এস এম আবুল কাশেম।

আজ মঙ্গলবার আলহাজ ইঞ্জিনিয়ার এস এম আবুল কাশেমের দলীয় কর্মী এবং এলাকাকার স্বেচ্ছাসেবীরা তাদের বাসায় বসায় গিয়ে চাল, ডাল,ছোলা,মুড়ি, লবন, তেল,আলু,খেজুর-সহ আসন্ন পবিত্র মাহে রমযান উপলক্ষে ইফতার ও সাহরির নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর একটি করে প্যাকেট পৌঁছে দেয়ার কাজ শুরু করেন।

স্থানীয় হাজী আশরাফ আলী হাইস্কুল মাঠে যথাযথ দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে পাঁচশত প্যাকেট বিতরণ করা হয়।আগামীকাল ও পরশু নাগাদ বিতরণের কাজ সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

খাদ্য সহযোগিতা প্রদান প্রসঙ্গে ইঞ্জিনিয়ার এস এম আবুল কাশেম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী সভানেত্রী,দেশনেত্রী গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার নির্দেশক্রমে এবং দেশের গণ্যমান্য আলেমদের উৎসাহে অনুপ্রাণিত হয়ে আমার সাধ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আগামীতে যেন এরকম জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখতে পারি দেশবাসীর কাছে সেই দোয়া চাই।

প্রসঙ্গত, এর আগে গত ৩০,৩১ মার্চ ও ১ এপ্রিল কাফরুলের অন্তত দুইহাজার দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করেছেন স্থানীয় এই নেতা। দলমত নির্বিশেষে নিজ এলাকার মসজিদ মাদরাসা ও গরীব দুঃখীদের পাশে দাঁড়ানোয় ইতিমধ্যেই ইঞ্জিনিয়ার এসএম আবুল কাশেম স্থানীয় রাজনৈতিক মহলে এলাকাবাসীর রোজ আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছেন।

সহৃদয়বান ও জনদরদি ইঞ্জিনিয়ার এস এম আবুল কাশেম আত্মকেন্দ্রিকতার এই পৃথিবীতে নিঃস্বার্থ, উদারহস্ত একজন ব্যতিক্রমধর্মী মানুষ। ব্যক্তিগত তহবিল থেকে জনকল্যান এবং আর্তমানবতার সেবার জন্য প্রতিটি সংকটে তিনি দুহাত ভরে ব্যয় করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ