সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম পড়তে-লিখতে জানেন না, তবু ৭১ বছর বয়সে হাফেজা হলেন মিসরীয় নারী জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

শিগগিরই লকডাউন তুললে পরিস্থিতি ভয়াবহ হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিগগিরই লকডাউন তুলে নিলে করোনাভাইরাস আরো ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

লকডাউন তুলে নিতে হবে ধীরে ধীরে এবং সেটা হতে হবে সাবধানতার সঙ্গে। সংস্থাটির উচ্চপদস্থ কর্মকর্তা তাকেশি কাসাই এক অনলাইন সংবাদ সম্মেলনে মঙ্গলবার এসব কথা বলেন। নাগরিকদের নতুন করে স্বাভাবিক জীবনে ফিরতে আরো সময় দেয়া উচিত বলেও মন্তব্য তার।

তিনি আরো বলেন, করোনার কার্যকর টিকা আবিস্কারের আগে কোনভাবেই অসতর্ক হওয়া যাবে না। গেল কিছুদিন ধরেই ইউরোপের বিভিন্ন দেশে লকডাউন শিথিল করা হয়েছে। তেসরা মে থেকে পুরোপুরি লকডাউন তুলে নেয়ার পরিকল্পনা বেশিরভাগ দেশের।

চীন থেকে শুরুর পর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৯২৮ জন মানুষ। এই মহামারিতে প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘন্টায় ৫,৩৬৬ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ লক্ষ মানুষ আর মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১ লক্ষ ৭০ হাজার।

-এ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ