সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম পড়তে-লিখতে জানেন না, তবু ৭১ বছর বয়সে হাফেজা হলেন মিসরীয় নারী জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কিশোরগঞ্জে নতুন ৬৭ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় আট উপজেলার ১২২ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ সোমবার জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই ৬৭ জনের মধ্যে ৪৪ জন পুরুষ ও ২৩ জন নারী এবং ২০ জন ভৈরবের বাসিন্দা।

তিনি আরও জানান, গতকাল রোববার ৪০ টি নমুনা পরীক্ষায় ২৩ জন পজিটিভ শনাক্ত হয়েছিলেন। গতকালও আক্রান্তদের ২০ জন ছিলেন ভৈরবের। এ জেলায় চিকিৎসক, নার্সসহ এখন পর্যন্ত ১৪১ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল মারা যাওয়া করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়া গ্রামের সেলিম মিয়া ছিলেন জেলার প্রথম করোনা আক্রান্ত। মারা যাওয়া ওই ব্যক্তি গত ৯ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্ত হওয়ার পর জেলায় করোনার বিস্তার শুরু হয়। ১০ এপ্রিল নতুন করে আরো ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ