শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

কবর খনন ও লাশ রাখার সুন্নাত (পদ্ধতি) তরিকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি হারুনুর রশীদ ।।

কোন মুসলমান মারা গেলে তার জানাযার নামাজ পড়া ও দাফন করা ফরযে কেফায়া। (ফাতওয়ায়ে আলমগিরীঃ ১/১৬২, ফাতওয়ায়ে শামীঃ ৩/১০২) তথা এই ফরয হুকুম যদি মুসলমানদের মধ্য থেকে কিছু সংখ্যক লোক আদায় করে তাহলে সকলেই দায়িত্ব মুক্ত হয়ে যাবে। আর যদি কেউই আদায় না করে তাহলে সকলেই গুনাহগার হবে।তাই এই গুরুত্বপূর্ণ হুকুম সঠিকভাবে জানার জন্য কবর খননের পদ্ধতি ও লাশ রাখার নিয়ম বিস্তারিত আলোচনা নিচে উল্লেখ করা হলো।

শরিয়ত সম্মত কবর দুই প্রকার: ১, লাহদ বা বগলী ২,শাক্ক বা সিন্দুকী।

লাহদ বা বগলী কবরের বিবরণঃ লাশ যতটুকু লম্বা হয় কমপক্ষে তার অর্ধেক বা আরো বেশি খনন করার পর পশ্চিম দিকে একটি বাক্সের মত গর্ত খনন করবে, যাতে করে তাতে লাশ রাখা যায়। সেখানে লাশটা রাখার পর পশ্চিম দেকের গর্তটা কোনকিছু দিয়ে বন্ধ করে মাটি দিয়ে ভরাট করে দিবে।

শাক্ক বা সিন্দুক কবরের বিবরণঃ প্রথমে মৃতব্যক্তির সিনা বা কাঁধ বরাবর বা আরো বেশি খনন করার পর খালের ন্যায় ছোট একটি গর্ত খনন করবে এবং তাতে মৃত ব্যাক্তিকে রাখবে এবং ঐ ছোট গর্তের উপরে বাঁশ ইত্যাদি দিয়ে মাটি দিবে। (ফাতওয়ায়ে শামিঃ ৩/১৩৯, বাহরুর রায়েকঃ ২/২০৮, বাদাইয়ুস সানায়েঃ ২/৩৫৮, আহসানুল ফাতওয়াঃ ৪/২২৪ )।

উপরোউল্লেখিত দুই প্রকার কবরের মধ্যে লাহদ কবর বানানো উত্তম। আর যদি মাটি নরম হওয়ার কারণে লাহদ কবর বানানো সম্ভব না হয় বা বানানোর সাথে সাথে ভেঙ্গে পড়ার আশংকা থাকে তাহলে শাক কবর বানানোও জায়েজ আছে। কারণ রাসুল সাঃ ইরশাদ করেছেনঃ- اللحد لنا আমাদের মুসলিম উম্মার জন্য লাহদ কবর।(তিরমিজি শরীফঃ ১/২০২)।

লক্ষণীয় বিষয় হলো, আমাদের এলাকায় যে পদ্ধতিতে কবর খনন করা হয়, অর্থাৎ প্রথমে অর্ধহাত বা তার থেকে কিছু বেশি খনন করার পর হালকা একটু ছোট করে তিন হাত বা সমপরিমান আরো খনন করে তাতে মৃত ব্যাক্তিকে রাখা হয়৷ আর ঐ অর্ধহাত পরিমান খনন করার পর হালকা ছোট করা হয়েছিল, তাতে বাঁশ ইত্যাদি দিয়ে মাটি দেয়া হয়। এমতাবস্থায় মৃত ব্যাক্তি এবং বাশের ছাদের মধ্যখানে প্রায় তিন হাত ফাকা থাকে। এই পদ্ধতি শরিয়ত সমর্থিত নয়। তাই এই পদ্ধতি ছেড়ে, শরিয়ত সম্মত দুই পদ্ধতি থেকে যেকোনো এক পদ্ধতি অনুযায়ী কবর খনন করতে হবে। যাতে করে সুন্নাত মোতাবেক মৃত ব্যক্তির সম্পূর্ণ শরীর ডান কাতে রাখা যায়।

কবরে নামানোর নিয়মঃ জানাজার নামাজের পর মৃত ব্যক্তà