বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

করোনা পরিস্থিতিতে কয়েকজন মিলে বাড়িতে জুম'আ আদায় করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী মেরাজ তাহসীন।।

প্রশ্ন: শ্রদ্ধেয় মুফতী সাহেব! আমাদের জয়েন ফেমিলি৷ পরিবারে নারী পুরুষ মিলে অনেক সদস্য৷ আমি মদরাসায় পড়ি৷ বর্তমান পরিস্থিতিতে মসজিদে যাওয়া এক প্রকার নিষিদ্ধ৷ তাই আমি যদি ফেমিলির সবাইকে নিয়ে বাড়িতে কোনো রুমের ভিতরে খুতবা পড়ে জুম'আ আদায় করি, তাহলে পড়া যাবে কি? পড়লে আমাদের জুম'আর নামায সহীহ হবে কি না?

উত্তর: জুম'আর নামাজ সহিহ হওয়ার জন্য মসজিদ হওয়া জরুরি নয়৷ যেকনো পবিত্র জায়গায় জুম'আসহ সকল প্রকার নামাজ আদায় করা জায়েজ৷ কেননা রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, আমার জন্য সমগ্র জমিনকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে৷ সহিহ বুখারি, হাদিস নং ৪২৭৷

অবশ্য ইমাম ব্যতিত সর্বনিম্ন তিনজনের জামাতে নামাজ পড়া, খুতবা দেওয়া জুম'আ আদায়ের জন্য শর্ত৷ অতএব যদি তিনের অধিক প্রাপ্তবয়স্ক নামাযী ব্যক্তি নিয়ে খুতবা দিয়ে জুম'আ আদায় করেন, তাহলে জুমা সহীহ হয়ে যাবে। তবে লোক সমাগম বেশি হয়ে যাওয়া থেকে বিরত থাকতে করোনা সংক্রমণ রোধে জুম'আ না করে কয়েকজন মিলে জোহর আদায় করে নেওয়া উচিত৷ ফতহুর বারী শরহে বুখারি, ২/৬৩৫; শরহুল মুনইয়াহ ৫৫১; আলবাহরুর রায়েক ২/১৫১৷

উত্তর প্রদানে, মুফতী মেরাজ তাহসীন, মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ